1. live@dainikbhangarzamin.com : দৈনিক ভাঙ্গার জমিন : দৈনিক ভাঙ্গার জমিন
  2. info@www.dainikbhangarzamin.com : দৈনিক ভাঙ্গার জমিন :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে ভাঙ্গার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় নারী ক্রেতাকে শ্লীলতাহানি: দোকানদার শাহামিয়া বাজার থেকে আজীবন বহিষ্কার, দোকানে তালা জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি চাকুরি! ভাঙ্গার মাদ্রাসা সুপার ইউসুফ মৃধার অপকর্মের তদন্ত চায় এলাকাবাসী ভাঙ্গায় চলাচলের রাস্তা বন্ধ করে জনভোগান্তি: নেপথ্যে সোনা মিয়া, প্রতিবাদে এলাকাবাসী বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী : ডা. শফিকুর রহমান ঈদুল আজহা সামনে রেখে হাটে আসছে কোরবানির পশু দেড় বছর পর ফিরলেন টয়া চীনা বিনিয়োগকারীদের আগ্রহ: বাংলাদেশ হতে পারে পরবর্তী ম্যানুফ্যাকচারিং কেন্দ্র।

নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে ভাঙ্গার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসানের সঙ্গে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার ভাঙ্গা প্রতিনিধি ওবায়দুল আলম সম্রাট, দৈনিক নয়া দিগন্তের ভাঙ্গা উপজেলা প্রতিনিধি এ. টি. এম ফরহাদ নান্নু, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিনিধি হাজী আব্দুল মান্নান, আমার দেশ পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মো. মামুনুর রশিদ, সাপ্তাহিক ভাঙ্গার কণ্ঠ পত্রিকার সম্পাদক মো. মজিবর মুন্সী, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. রমজান শিকদার, কালবেলা প্রতিনিধি সাইফুল্লাহ শামীম, মানবজমিন প্রতিনিধি মুন্সি মনিরুজ্জামান মনির, মাই টিভি প্রতিনিধি মো. সরোয়ার হোসেন, আর টিভি প্রতিনিধি মো. ইমরান মুন্সী, সি.এন.এন টেলিভিশন প্রতিনিধি সাহাদাত হোসেন, দৈনিক জনকণ্ঠের রফিকুল ইসলাম, দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মো. সাখাওয়াত হোসেন, ক্রাইম তালাশের মহিউল ইসলাম, উন্নয়নে বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মো. রিপনসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ভাঙ্গা উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকা কামনা করেন।
এসময় তিনি ভাঙ্গার সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সকল সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট