1. live@dainikbhangarzamin.com : দৈনিক ভাঙ্গার জমিন : দৈনিক ভাঙ্গার জমিন
  2. info@www.dainikbhangarzamin.com : দৈনিক ভাঙ্গার জমিন :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় বর্ণিল আয়োজনে ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন ভাঙ্গায় নকল কসমেটিক কারখানায় মোবাইল কোর্টের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ভাঙ্গায় জাকের পার্টির সাংগঠনিক সভা: কোরবানির চেতনায় বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ বাইশ রশিমুখী হওয়ার আহ্বান ভাঙ্গায় কালামৃধা ইউনিয়ন বিএনপির বিশাল কর্মী সভা: ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন গড়ার আহ্বান নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে ভাঙ্গার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় নারী ক্রেতাকে শ্লীলতাহানি: দোকানদার শাহামিয়া বাজার থেকে আজীবন বহিষ্কার, দোকানে তালা জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি চাকুরি! ভাঙ্গার মাদ্রাসা সুপার ইউসুফ মৃধার অপকর্মের তদন্ত চায় এলাকাবাসী ভাঙ্গায় চলাচলের রাস্তা বন্ধ করে জনভোগান্তি: নেপথ্যে সোনা মিয়া, প্রতিবাদে এলাকাবাসী বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ

ভাঙ্গায় নকল কসমেটিক কারখানায় মোবাইল কোর্টের অভিযান, ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ভবনে অবৈধভাবে নকল ও ভেজাল কসমেটিক পণ্য তৈরির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মোঃ রেজাউল মাতুব্বর (৪৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তিনি নগরকান্দা উপজেলার দক্ষিণকান্দী গ্রামের আছমত মাতুব্বরের ছেলে।
রবিবার (১৮ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে গোপনে নকল কসমেটিক পণ্য উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ সময় বিপুল পরিমাণ নকল কসমেটিক সামগ্রী জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত এসব ভেজাল পণ্য ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম। আটককৃত ব্যক্তি তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
এছাড়া কসমেটিক উৎপাদনের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন ভাঙ্গা থানার সাব-ইন্সপেক্টর মোঃ মুকুল হোসেন সরদার। অভিযানে উপজেলা প্রশাসন ও ভাঙ্গা থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন। আলামত জব্দ, ধ্বংস এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ভেজাল ও নকল কসমেটিক উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট